বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় ইসলামি কেন্দ্র মসজিদ আন-নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদ আন-নুর ইসলামী কেন্দ্র যুক্তরাষ্ট্রের সাক্রামেন্টো, ক্যালিফোর্নিয়াতে অবস্থিত একটি মসজিদ যা ঐ অঞ্চলের মধ্যে বৃহত্তর।

মসজিদ আন-নুর ইসলামী কেন্দ্র আরবী ভাষা, কুরআন, তাজভীদ ইত্যাদি শিক্ষা দেয় এবং সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। উত্তর ক্যালিফোর্ণিয়ার একমাত্র ইসলামী বিদ্যালয় এখানেই অবস্থিত। সারা বিশ্ব থেকে মুসলিম পন্ডিতদের এখানে নিয়ে এসে ৩ দিনের একটি সম্মেলন করা হয়, যা এই কেন্দ্রের সবচেয়ে বড় অনুষ্ঠান হিসেবে খ্যাত।

আল আকরাম ইসলামিক স্কুল ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। এই স্কুলে প্রাক-কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা দেওয়া হয়। পাঠদানের ভাষা আরবি এবং ইংরেজি। ২০০৮ সালে এই স্কুলে ৩০০ জন ছাত্র পড়াশোনা করত।

১৯৮২ সাল পর্যন্ত সাক্রামেন্টো এলাকায় মুসলিমরা একটি এপার্টমেন্টে ইবাদত করতো। তাদের বিশেষ কোন প্রার্থনা ভবন ছিলো না। তাই ১৯৮৪ সালে মুসলিম সম্প্রদায় ১.৩৪ একর (৫,৪০০ মি২) জমি কিনে এবং সেখানে তাদের কেন্দ্র বানানোর চেষ্টা করে।

কিন্তু বিভিন্ন সমস্যা যেমন গাড়ি পার্কিং করা ইত্যাদি কারনে তাদের সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছিলো না। পরে তারা পাঁচ একর জমির একটা দুইতলা ভবন ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ