শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

সরকারি হজযাত্রী নিবন্ধন শুরু ১ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে ইচ্ছুক হজযাত্রীদের নিবন্ধন শুরু হচ্ছে ১ মার্চ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা ‘২০২০ সালের হজযাত্রী নিবন্ধন-সংক্রান্ত বিজ্ঞপ্তি’ থেকে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে আসে।

বিজ্ঞপ্তি অনুযায়ী বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের নিবন্ধন শুরু হবে একদিন পর ২ মার্চ। সরকারি-বেসরকারি হজযাত্রী নিবন্ধন চলবে ১৫ মার্চ পর্যন্ত।

সরকারি ক্ষেত্রে প্রাক-নিবন্ধিত সব হজযাত্রী নিবন্ধিত হবেন। বেসরকারি ক্ষেত্রে প্রাক-নিবন্ধনের ৬ লাখ ১৮ হাজার ২৫৯ ক্রমিক পর্যন্ত নিবন্ধিত হবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। হজযাত্রী নিবন্ধনের জন্য পাসপোর্টের মেয়াদ আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে হবে।

প্রাক-নিবন্ধনের জন্য নেয়া ৩০ হাজার টাকার মধ্যে জমাকৃত ২৮ হাজার টাকা সমন্বয় করে প্যাকেজ-১ এর হজযাত্রীকে তিন লাখ ৯৭ হাজার টাকা, প্যাকেজ-২ এর হজযাত্রীকে তিন লাখ ৩২ হাজার টাকা ও প্যাকেজ-৩ এর হজযাত্রীকে দুই লাখ ৮৭ হাজার টাকা মতিঝিলের সোনালী ব্যাংকে নিবন্ধন ভাউচারের মাধ্যমে জমা দিয়ে নিবন্ধন সনদ নিতে হবে।

গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় একটি বাড়িয়ে তিনটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের সুযোগ রেখে ‘হজ প্যাকেজ, ১৪৪১ হিজরি/২০২০ খ্রিস্টাব্দ এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা।

এবার সরকারিভাবে হজ পালনে প্যাকেজ-১ এ ৪ লাখ ২৫ হাজার টাকা এবং প্যাকেজ-২ এ ৩ লাখ ৬০ হাজার টাকা খরচ করতে হবে। প্রথমবারের মতো প্যাকেজ-৩ এ ব্যয় ধরা হয়েছে তিন লাখ ১৫ হাজার টাকা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই ৯ জিলহজ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার মুসল্লি হজে যাবেন।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ