শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

বিদ্যুতের দাম আবার বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাইকারি ও খুচরা (গ্রাহক) দুই পর্যায়েই বিদ্যুতের দাম আবার বাড়ানো হয়েছে। পাইকারিতে প্রতি ইউনিট ৪ টাকা ৭৭ পয়সা থেকে বেড়ে ৫ টাকা ১৭ পয়সা আর খুচরা পর্যায়ে প্রতি ইউনিট ৬ টাকা ৭৭ পয়সা থেকে বেড়ে ৭ টাকা ১৩ পয়সা করা হয়েছে। এই হিসাবে পাইকারিতে বেড়েছে ৮.৪ ভাগ আর খুচরায় বেড়েছে ৫.৩ ভাগ। আগামী মার্চ মাস থেকে বিদ্যুতের নতুন এই দাম কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন- বিইআরসির চেয়ারম্যান মো. আব্দুল জলিল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী, রহমান মুরশেদ, মোহাম্মদ আবু ফারুক, মোহাম্মদ বজলুর রহমান।

বর্তমান সরকারের আমলে এর আগেও কয়েক দফা বাড়ানো হয় বিদ্যুতের দাম। সর্বশেষ ২০১৭ সালের নভেম্বরে পাইকারি বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫.০৩ শতাংশ বাড়ায় সরকার, যা ডিসেম্বর থেকে কার্যকর হয়।

গেল বছরের মাঝামাঝিতে গ্যাসের দাম বাড়ানোর দুই মাসের মাথায় বিদ্যুতের দাম আরেক দফা বাড়ানোর জন্য বিতরণ কোম্পানিগুলো বিইআরসিতে প্রস্তাব পাঠাতে শুরু করে। এসব প্রস্তাবের ওপর গত ২৮ নভেম্বর গণশুনানি হয়। ওই গণশুনানির তিন মাস পূর্ণ হওয়ার মুখে নতুন এই দাম বৃদ্ধির ঘোষণা এল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ