শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

‘বিজেপি সরকারের ছত্রছায়ায় দিল্লীতে নির্বিচারে মুসলিমদের হত্যা করা হচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজধানী দিল্লীতে উগ্র হিন্দুত্ববাদীদের আক্রমনে ২১ জন নিহত, মুসলমানদের মসজিদ, ঘর-বাড়ী, ব্যবসায় প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার ও প্রশাসনের ছত্রছায়ায় দিল্লীতে নির্বিচারে মুসলমানদের হত্যা করা হচ্ছে। ‘জয় শ্রীরাম, জয় হনুমান বলে হামলা চালানো হচ্ছে। মসজিদ জ্বালিয়ে দেয়া হচ্ছে। মসজিদের মিনারে হনুমান পতাকা টাঙ্গিয়ে দেয়া হচ্ছে। মসলমানদের ঘর-বাড়ী -ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে।

তারা আরও বলেন, গত ৩ দিনে সেখানে ২১ জনকে হত্যা করা হয়েছে। অন্তত দুই শতাধিক মানুষ আহত হয়েছে। ভারতে মুসলমানদের বিরুদ্ধে এ ভয়াবহ আক্রমন ও হত্যাযজ্ঞ মানবাধিকারের চরম লঙ্ঘন। দিল্লীতে চলমান দাঙ্গায় মুসলমানদের জান-মাল ও ধর্মীয় স্থাপনা রক্ষায় ভারত সরকার সর্ম্পূণরূপে ব্যর্থ হয়েছে। পুলিশের সমানে উগ্রহিন্দুত্ববাদীরা মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ভয়াবহ দাঙ্গা চালিয়ে যাচ্ছে। গুজরাটের কসাই খ্যাত মোদি সরকার ভারতকে মুসলিম শূন্য করার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। অবিলম্বে দিল্লীতে চলমান এ ভয়াবহ দাঙ্গা ও পৈচাশিকতা বন্ধ করতে হবে। মুসলমানদেরর রক্ত নিয়ে হোলি খেলা বন্ধ করতে হবে। মুসলমানদের জান-মাল রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে দিল্লীতে চলমান মুসলিম বিরোধী দাঙ্গা বন্ধে ভারত সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দিল্লীতে চলমান উগ্রহিন্দুত্ববাদী দাঙ্গা বন্ধে ভারতের উপর কুটনৈতিক চাপ প্রয়োগ করতে জাতিসংঙ্ঘ, ওআইসিসহ বিশ্ব মুসলিম ও বিশ্ব সম্প্রদায়কে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সাথে সিএএ তথা নাগরিকত্ব সংশোধীনী আইন বাতিলের দাবি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ