শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

নিখোঁজের ৪ দিন পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার, গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কেরানীগঞ্জে অপহরণের পর এক মাদরাসা শিক্ষার্থীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তারই সহপাঠীর বিরুদ্ধে।

আজ দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের রতনের খামারের এলাকা থেকে ঘটনার চারদিন পর, মাটি খুঁড়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের সহপাঠী চাঁন মিয়া মাদরাসার ছাত্র ফাহিম ও তার বন্ধু সাজ্জাদকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন তার পরিবার।

গত সোমবার বাসা থেকে মাদরাসায় যাওয়ার পর অপহরণের শিকার হয় মোকসেদুল। নিহত মোকসেদুলের মা মমতাজ বেগম বলেন, আমার কাছে দুই কোটি টাকা চেয়েছে। আমি জানতে চেয়েছি, কোথায় টাকা দিব। এত টাকা দিতে পারবো না। একটু কম করে নেও। আমার বাড়ি বিক্রি করে আমি টাকা দিব।আমার সন্তানের কোন খতি করবা না।

ছেলের এমন নৃশংস হত্যার ন্যায় বিচার চেয়ে নিহতের বাবা মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, 'আমার ছেলেকে তো আর পাব না। আমার ছেলে কি অপরাধে মারা গেল, আমি সেটা জানতে চাই।আমি সেই বিচারটা দেখতে চাই।'

মুক্তিপণ আদায়ের আগেই মোকসেদুলকে হত্যা করা হয় বলে জানায় পুলিশ। ঢাকা অতিরিক্ত পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঁইয়া বলেন, হত্যার কারণ মুক্তিপণ বলে মনে হয়।বিকাশের মাধ্যমে বেশ কিছু টাকা দেয়া হয়েছে। এই টাকা এবং মোবাইল ফোনের সূত্র ধরে আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ