রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- তানভীর, নেহার, রাহাত, সোয়াদ ও সাফিয়ান। তারা সবাই এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। আহতদের মধ্যে সোয়াদের অবস্থা গুরুতর। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ছাড়া নেহালকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান পায়ে ছুরির জখম রয়েছে।

বাকি তিন জনের পেটে, পিঠে ও হাতে ছুরির জখম রয়েছে। তাদেরও উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঠিক কী কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ