শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

সামাজিক অবক্ষয় রোধে কুরআন হাদিসের শিক্ষার বিকল্প নেই: মুফতি আবুল হাসান আব্দুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মারকাযুদ দাওয়া বাংলাদেশের প্রধান মুফতি আবুল হাসান আব্দুল্লাহ বলেছেন, সামাজিক অপরাধ দমনে মুসলমানদের কুরআন-হাদিসের শিক্ষায় শিক্ষিত হতে হবে। একারণে দেশের প্রান্তে প্রান্তে কুরআন-হাদিসের দুর্গ কায়েম করা জরুরি। সামাজিক অবক্ষয় রোধে কুরআন হাদিসের শিক্ষার বিকল্প নেই।

আজ বুধবার সাভারের সুগন্ধা হাউজিংয়ে মারকাজুত তারবিয়াহরবিয়া বাংলাদেশের নিজস্ব ভবন ও মসজিদে উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও ইসলামি ঘরানার লেখকরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মুফতি আবুল হাসান আব্দুল্লাহ, মাওলানা আব্দুল মালেক, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, কারী আহমদ বিন ইউসুফ আল আযহারী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা জুনায়েদ আল হাবিব প্রমুখ।

এছাড়াও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী বড় ছেলে লিখিত আরবি বক্তব্য প্রদান করে। এতে মারকাজুত তারবিয়া বাংলাদেশের প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়।

মাওলানা আব্দুল মালেকের সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ