রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

দুদক নিরপেক্ষ নয়: টিআইবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজনৈতিকভাবে নিরপেক্ষ নয় বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ মঙ্গলবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন টিআইবির রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের প্রোগ্রাম ম্যানেজার শাম্মী লায়লা ইসলাম ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শাহজাদা এম আকরাম।

তাদের গবেষণাপত্রে উল্লেখ করা হয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) বিরোধী দলের রাজনীতিকদের হয়রানি এবং ক্ষমতাসীন দল ও জোটের রাজনীতিকদের প্রতি নমনীয়তা প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাদের এমন কার্যক্রম ও ক্ষমতার ব্যবহারের কারণে এর স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরো উল্লেখ করা হয়, ২০১৮ সালের জাতীয় নির্বাচনসহ সাম্প্রতিক সময়ে দুদকের কার্যক্রম এটাই প্রমাণ করে যে, তারা রাজনৈতিকভাবে নিরপেক্ষ নয়। কারণ দুর্নীতির ঘটনা মোকাবেলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি সব দলের সঙ্গে নিরপেক্ষ আচরণ করতে পারেনি।

টিআইবির মতে দুদকের একটি সাধারণ ব্যাপার হচ্ছে, যাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে তাদের বেশিরভাগই বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী। খুব অল্প কয়েকজন আছেন যারা ক্ষমতাসীন দলের সদস্য।

সংস্থাটি জানায়, দুদকের কাজের স্বাধীনতা নিম্নমুখী। তারা কিছু ক্ষেত্রে সরকার ও ক্ষমতাসীন রাজনৈতিক দলসহ অন্যান্যদের চাপে থাকে। আর কিছু ক্ষেত্রে সরকারের ভয়ে স্বাধীনভাবে কাজ করা থেকে বিরত থাকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ