বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

শিক্ষা বোর্ডের ভুলে বের করে দেয়া হলো দাখিল পরীক্ষার্থীকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ মাদরাসা বোর্ডের ভুলে পরীক্ষা দিতে পারছে না কুমিল্লার দাখিলের (এসএসসি) এক শিক্ষার্থী। ভুক্তভোগী মুহা. বিল্লাল হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল ইসলামিয়া দাখিল মাদরাসার ছাত্র। প্রবেশপত্রে ভুল ছবি আসায় তাকে পরীক্ষার সুযোগ দেয়া হচ্ছে না।

গত শনিবার (২২ ফেব্রুয়ারি) বাংলা দ্বিতীয় পত্রের দিন আংশিক পরীক্ষা দেয়ার পর তাকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়।

ওই শিক্ষার্থীর মা রুবী আক্তার জানান, বিল্লাল হোসেনের পরীক্ষা কেন্দ্র বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজে। আট দিন পরীক্ষা দেয়ার পর তাকে আর সুযোগ দেয়া হচ্ছে না। এতে তার ছেলের শিক্ষা জীবন নষ্ট হওয়ার পথে। মাদরাসার সুপারের (প্রধান) নিকট বার বার গেলেও তিনি কোনও সুরাহা করতে পারেননি। বিশেষ ব্যবস্থা তার বাকি পরীক্ষাগুলো নেয়ার আবেদন জানান তিনি।

শংকুচাইল ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহা. মীর হোসেন বলেন, ‘বিল্লাল হোসেনের প্রবেশপত্রে ভুল ছবির বিষয় নিয়ে মাদরাসা বোর্ডে গিয়েছিলাম।’ অ্যাসিট্যান্ট কন্ট্রোলার জালাল উদ্দিন তালুকদার তাকে পাত্তা দেননি বলেও তিনি জানান।

মাদরাসা বোর্ডের কুমিল্লা অফিসের দায়িত্বে থাকা আলতাফ হোসেন বলেন, ‘সুপারের কিছু গাফিলতি ছিল। তিনি সময়মতো সংশোধন করলে সমস্যাটি হতো না।’

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. ইমরুল হাসান বলেন, ‘আগে জানলে একটা ব্যবস্থা নেয়া যেতো। তবুও শিক্ষা কর্মকর্তাকে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ