রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

মুজিববর্ষে সংসদে ভাষণ দেবেন প্রণব মুখার্জি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুজিববর্ষ উপলক্ষে আগামী ২২ ও ২৩ মার্চ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মুহা. আব্দুল হামিদ। এই অধিবেশনে ভাষণ দেবেন ভারতের সদ্য সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী।

সম্প্রতি স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে টেলিফোন আলাপে বঙ্গবন্ধুর ওপর আলোচনায় অনুষ্ঠেয় সংসদ অধিবেশনে বক্তব্য দিতে সম্মতি দিয়েছেন প্রণব মুখার্জি।

আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র দেয়ার জন্য আগামী ২ মার্চ দিল্লি সফরে যাচ্ছেন স্পিকার। সফরে ভারতীয় পার্লামেন্টের দুই কক্ষের স্পিকারদ্বয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করারও কথা রয়েছে।

এছাড়া এ বিশেষ অধিবেশনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ পার্লামেন্টের দুই সদস্য রুশনারা আলী এবং বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা তনয়া টিউলিপ সিদ্দিকীকে। তবে তারা উপস্থিত থাকবেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

আমন্ত্রণ জানানো হয়েছে নেপালের একজন সংসদ সদস্যকেও। বিষয়টি নিশ্চিত করেছে কাঠমাণ্ডুস্থ বাংলাদেশ মিশন। তবে ওই সংসদ সদস্যের নাম প্রকাশ করা হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ