রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

গ্রামীণফোনকে আরও ১,০০০ কোটি টাকা পরিশোধের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গ্রামীণফোনকে আরো ১,০০০ কোটি টাকা দিতে নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। আগামী তিন মাসের মধ্যে এ টাকা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হাতে তুলে দিতে বলা হয়েছে।

সোমবার এ আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ।

আজ আদালতে গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও মুহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। অন্যদিকে বিটিআরসির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।

এ সময় আদালতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, কোনো ঝামেলা ছাড়াই যেন গ্রামীণফোন তাদের ব্যবসা করতে পারে সেই ব্যবস্থা করা হবে। তাছাড়া আমরা চাই বিদেশি কোম্পানি এদেশের আইন ও নিয়ম মেনে ব্যবসা করুক।

এর আগে গতকাল রোববার আদালতের নির্দেশে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক হাজার কোটি টাকা পরিশোধ করে গ্রামীণফোন। কোম্পানিটির পক্ষ থেকে হেড অব রেগুলেটরি সাদাত হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বিটিআরসিতে গিয়ে এক হাজার কোটি টাকার চেক হস্তান্তর করেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৪ নভেম্বর দেশের সর্বোচ্চ আদালত বিটিআরসির নিরীক্ষা দাবির ১২ হাজার কোটি টাকার মধ্যে ২০০০ কোটি টাকা তিন মাসের মধ্যে বিটিআরসিকে পরিশোধ করতে সময় বেঁধে দিয়েছিলেন।

এদিকে, গ্রামীণফোনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, গ্রামীণফোনের সঙ্গে সরকারের কোনো বৈরী সম্পর্ক নেই। সরকার তার পাওনা চেয়েছে। গ্রামীণফোনের সঙ্গে যেকোনো বিষয়ে আলোচনার পথ খোলা থাকছে বলেও জানান মন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ