রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

'আর রাশাদ ফোরাম'র পুনর্মিলনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত দারুর রাশাদ মাদরাসার ফারেগীন শিক্ষার্থীদের সংগঠন 'আর রাশাদ ফোরামে'র পুনর্মিলনী অনুষ্ঠান গত শনিবার মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

আর রাশাদ ফোরামের ১৮ তম এ পূণর্মিলনীতে ফারেগীনদের দায়িত্ব-কর্তব্য বিষয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন ফোরামের সভাপতি ও মাদরাসার মোহতামিম মাওলানা সালমান। মাদরাসার সমন্বিত সিলেবাস বিষয়ে বক্তব্য প্রদান করেন দৈনিক নয়া দিগন্তের সাব-এডিটর ও মাদরাসার শিক্ষা সচিব মাওলানা লিয়াকত আলী।

বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক ইনকিলাবেব সহ- সম্পাদক মাওলানা উবাইদুর রহমান খান নদভী সমকালীন বিশ্ব, মাজহাবের গুরুত্ব ও প্রয়োজনীয়তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ফারেগীনদের অনুভূতি প্রকাশ, সমন্বিত সিলেবাসের মেধাবী ছাত্র ও মাদরাসার সাহিত্য সাংবাদিকতা বিভাগের কৃতি সন্তান, বিশিষ্ট সাংবাদিক জহির উদ্দিন বাবরকে ক্রেস্ট প্রদানসহ বিভিন্ন কর্মসূচিতে পালন হয় অনুষ্ঠানটি।

এছাড়াও অনুষ্ঠান উপলক্ষে ইসলামি বই মেলার আয়োজন করেন মাদরাসা কর্তৃপক্ষ। রোববার (২৩ ফেব্রুয়ারি) মাদরাসার মুহতামিম মাওলানা সালমানের দোয়ার মাধ্যমে সমাপ্ত হয় 'আর রাশাদ ফোরাম'র পূণর্মিলনী অনুষ্ঠান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ