বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশকে মারধর করায় তিন যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে কর্মরত পুলিশকে মারধর করার ঘটনায় তিনজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে তাদের গ্রেপ্তার করে বিমানবন্দর ক্যাম্প পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, সৈয়দপুর শহরের হাতিখানা মহল্লার মুহা. শরীফের দুই ছেলে মুহা. ওমর আলী (২৫) ও মুহা. হায়দার আলী (২২) এবং একই এলাকার মুহা. আলী হোসাইনের ছেলে মুহা. ইজাজ আহম্মেদ রফিক (২৪)।

এ ঘটনায় ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সৈয়দপুর বিমানবন্দর ক্যাম্পের উপপরিদর্শক (এএসআই) মুহা. সালেকুজ্জামান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, ওই তিন যুবক হেলমেটবিহীন অবস্থায় একটি মোটরসাইকেলে চড়ে দ্রুতগতিতে বিমানবন্দরে ঢুকছিল। এ সময় কর্তব্যরত কন্সটেবল সেলিম মোটরসাইকেল থামানোর জন্য সিগন্যাল দেয়। কিন্তু তারা সিগন্যাল অমান্য করে যাওয়ার চেষ্টা করলে ওই কনস্টেবল দৌঁড়ে গিয়ে মোটরসাইকেলের সামনে দাঁড়ায়।

এ সময় ওমর আলী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও মোটরসাইকেল থেকে নেমে ওই কনস্টেবল সেলিমকে মারতে থাকেন। এ সময় সেলিম গুরুতর আহত হন ও তার পোশাক ছিঁড়ে যায়। পরে অন্যান্য পুলিশ সদস্যরা ছুটে এসে তাদের গ্রেপ্তার করে। আহত সেলিমকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আবুল হাসনাত জানান, থানায় মামলা হওয়ায় গ্রেপ্তারকৃত আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ