বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা: দ. কোরিয়ায় ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৫৫৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ কোরিয়ায় আরও দু'জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এই ভাইরাসে মোট চারজন প্রাণ হারিয়েছে। আরও ১২৩ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৬ জনে।

সম্প্রতি দক্ষিণাঞ্চলীয় চিওংডো শহরের একটি হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। ভাইরাসে আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিনচিওঞ্জি সম্প্রদায়ের। সে কারণে এই ধর্মীয় গোষ্ঠীর নয় হাজারেরও বেশি সদস্যকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এই সম্প্রদায়ে ৬১ বছর বয়সী এক নারী প্রথম করোনায় আক্রান্ত হয়। এরপর থেকে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত ১০ ফেব্রুয়ারি ওই নারী জ্বরে আক্রান্ত হন। দক্ষিণ কোরিয়ার দেগু এবং চোংডো শহর থেকেই এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরেই প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর চীনের বাইরে আরও অনেক দেশেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬২ জন। এর মধ্যে শুধু চীনের মূল ভূখণ্ডেই মারা গেছেন ২ হাজার ৪৪২ জন। বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ হাজার ৭২৪ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ