রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

সাংবাদিক সুমন হত্যাচেষ্টায় আরও একজন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের দিন দায়িত্ব পালনের সময় সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন হত্যাচেষ্টা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার ভোরে রাজধানীর মোহাম্মদপুর থানার ৩৪ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতের নাম ইমন মোল্লা (৩১)।

এর আগে এই মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মুহা. আলাউদ্দিন সরদার, মুহা. মাসুদ, রাসেল হাওলাদার, জহিরুল ইসলাম অপু ও ইসমাইল হোসেন।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের দিন পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হন আগামী নিউজ ডটকমের সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন। রাজধানীর রায়ের বাজারের জাফরাবাদ সাদেক খান রোড এলাকায় ৩৪ নং ওয়ার্ডে সশস্ত্র অবস্থায় একটি বড় মিছিল যাচ্ছিল। সুমন সে মিছিলের ভিডিও মোবাইলে ধারণ করেন। ভিডিও ধারণের সময় মিছিল থেকে ১২-১৫ জন সন্ত্রাসী তার ওপর চড়াও হন।

পরে তার হাতে থাকা মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিতে উদ্যত হন। আসামিরা সুমনকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কিল-ঘুষি ও হকিস্টিক দিয়ে মারধর করেন। কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করেন। গুরুতর আহত সুমনকে দ্রুত হাসপাতালে নেন অন‌্য সাংবাদিকরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ