রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

বাজারে আসছে স্বর্ণ-রৌপ্য মুদ্রা ও ২০০ টাকার নোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ২০০ টাকার নিয়মিত নোট ও ১০০ টাকা মূল্যমানের স্বর্ণ ও রূপার স্মারক মুদ্রা ছাড়বে বাংলাদেশ ব্যাংক।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আমরা এই উদ্যোগ নিয়েছি।

তিনি আরো বলেন, ১০০ টাকা মূল্যমানের ১ হাজার ৫০টি স্বর্ণমুদ্রা এবং একই মূল্যমানের ৫ হাজারটি রৌপ্য মুদ্রা ছাড়া হবে। এর বাইরে এ উপলক্ষে বাজারে ২০০ টাকা মূল্যমানের নোটও ছাড়া হবে। তবে, ২০০ টাকা মূল্যমানের কতগুলো নোট বাজারে ছাড়া হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বর্তমানে দেশে ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নিয়মিত নোট চালু রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ