রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

ফুলেল শুভেচ্ছায় সিক্ত শায়েখ নেছার আহমাদ আন নাছিরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিশরে ইলমে মাকামাত ও ইলমে তাজবীদসহ কয়েকটি বিষয়ের উপর বিশেষ গবেষণা শেষে আজ শনিবার বেলা ১০ টায় ঢাকা বিমানবন্দরে পৌঁছান শায়েখ নেছার আহমাদ আন নাছিরী। সেখানে ছাত্র ও ভক্তদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

এসময় উস্তাদ শায়েখ নেছার আহমাদ আন নাছিরী বলেন, মিশর থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে এসেছি, তার মধ্যে অন্যতম হলো যে আগামি বছর থেকে ২০২১ সাল থেকে বাংলাদেশে এই প্রথম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা (ইন্টারন্যাশনাল কুরআনিক উইনার নামে) বিভিন্ন দেশের প্রতিযোগিদের নিয়ে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ!

তিনি আরও বলেন, এ বছর জাতীয়ভাবে চ্যানেল নাইনে কুরআনিক উইনার নামে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে ক্বারী আব্দুল বাসেতের ছেলে শায়েখ ইয়াসির আব্দুল বাসেত, মিশরের সিদ্দিক আল মিনশাওয়ীর ছেলে মাহমুদ সিদ্দিক আল মিনশাওয়ী, ভারতের দেওবন্দ মাদরাসার প্রদান কারি আল্লামা শায়েখ আব্দুর রউফসহ বিশ্ববরেণ্য কারীগণ বিচারক থাকবেন।

উক্ত বিশেষ গনসংবর্ধনায় বিশ্ববিজয়ী হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ সাইফুর রহমান, বিশ্ববিজয়ী হাফেজ সাআদ সুরাইলসহ শায়েখ নেছার আহমাদ আন নাছিরীর তার অসংখ্য ছাত্র ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ