রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

৬ বিএসএফ সদস্যকে ফেরত দিলো বিজিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভাল্লক গ্রামের সীমান্তে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছয় সদস্যকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়।

বিজিবি সূত্র জানায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ভাল্লক গ্রামের সীমান্তের ২০৫৭ পিলারের কাছে সকাল নয়টার দিকে আটক করা হয় দুই বিএসএফ সদস্যকে। তারা ত্রিপুরা রাজ্যের বিএসএফের ৭৪ ব্যাটালিয়নের রহিমপুর ক্যাম্পে কর্তব্যরত।

এরপর তাদের ছাড়িয়ে নিতে ওই ক্যাম্প থেকে আরো চার বিএসএফ সদস্য বাংলাদেশে প্রবেশ করে। তখন ওই চার সদস্যকেও আটক করা হয়। ঘটনার দুই ঘন্টা পর এক পতাকা বৈঠকের মাধ্যমে বেলা ১১টার দিকে বিএসএফের ছয় সদস্যকে ফেরত পাঠায় বিজিবি।

বৈঠকে বাংলাদেশকে নেতৃত্ব দেন ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সংকোচাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মুহা. মহিউদ্দিন। ভারতের হয়ে নেতৃত্ব দেন ৭৪ বিএসএফের আশাবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার পরিদর্শক মহাবীর প্রসাদ।

৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুহা. রফিকুল ইসলাম বলেন, বিএসএফ সদস্যরা ভুলবশত বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। এরপর তাদের আটক করে বিজিবি। কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে দেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ