বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

হালুয়াঘাটে বাসচাপায় ৪ অটোরিকশা যাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বাসচাপায় চার অটোরিকশা যাত্রী নিহত এবং অন্তত আরো চারজন যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার বিকালে হালুয়াঘা উপচেলার লঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- হালুয়াঘাট উপজেলার বহেলা গ্রামের আরিফুল ইসলাম (১৮), বাঘমারা গ্রামের সজিব আহমেদ (২০), সাকিব (২০) ও মিজান (১৮)।

হালুয়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বিকেল ৪টার দিকে হালুয়াঘাট বাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস লঘুনাথপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত এবং ছয় যাত্রী গুরুতর আহত হন।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

হালুয়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ বাসটি আটক করেছে, তবে এর চালক পালিয়ে গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ