বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

ধর্মীয় শিক্ষার অভাবে যুবকরা বিপথগামী হচ্ছে: আব্দুল লতিফ নেজামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুল লতিফ নেজামী বলেছেন, ধর্মীয় শিক্ষার অভাবে যুবমনে বিস্ময়াবহ পরিবর্তন ঘটছে। ধর্মীয় শিক্ষা-সংস্কৃতি ও রীতি-নীতি ধারণ, চর্চাও অনুশীলনের ব্যবস্থা না থাকায় যুবকরা বিপথগামী হচ্ছে। একই কারণে দেশ আজ ধর্ষণ, র‌্যাগিং, ফেতনা-ফ্যসাদ, সহিংসতা, উগ্রতা, নাশকতা-নৃশংসতা, হিংসা ও বিদ্বেষের অনলে নিক্ষিপ্ত ।

‘এই অবস্থার পরিবর্তনে যুবকদের চেতনায় ধর্মীয় আবেগ, বিবেক ও যুক্তি বিকাশের ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে দেশ, জাতি ও জনগণকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাস্পরিক সহানুভুতি, পরমতসহিষ্ণুতা ও সহমর্মিতা অটুট রাখার জন্যে ধর্মীয় শিক্ষার উদ্যোগ গ্রহণ আশু প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এব্যাপারে সমাজ দায়িত্ব এড়াতে পারে না’।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে হাবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ উপজেলার মান্দারকান্দি আয়েশা সিদ্দিকা (রা) মহিলা মাদ্রাসা আয়োজিত ইসলামী সম্মেলনে বক্তৃতাকালে এসব কথা বলেন।

মাদরাসার মুহতামিম মাওলানা আবু ছালেহের সভাপতিত্বে ও মাওলানা মোশতাক ফোরকানীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে সম্মেলনে আরও বক্তব্য রাখেন- মাওলানা একেএম আশরাফুল হক, হাফেজ মাওলানা আব্দুল বাতেন, মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি, মাওলানা আসলাম হোসেন রহমানী প্রমূখ উলামায়ে কেরাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ