বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

করোনায় আক্রান্ত হয়ে ২ ইরানি নাগরিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার ইরানের দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তারা করোনায় আক্রান্ত হওয়ায় তীব্র্র ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইরানের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা আলিরেজা ভাহাবজাদেহ আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন।

ভিকটিমদের বাড়ি তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণের কোম এলাকায় বলে জানা গেলেও তাদের প্রকৃত বয়স বা তারা নারী না পুরুষ, তা জানা যায়নি।

ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী কাসেম জান-বাবেই স্থানীয় সংবাদ মাধ্যমগুলোকে বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় সারা দেশে বিভিন্ন সংক্রামক রোগের চিকিৎসায় ইমার্জেন্সি ইউনিট খুলেছে।এছাড়া তিনি সবাইকে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার এবং চুমু ও করমর্দন করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ