মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫৬ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ১ হাজার ৮৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫১০ পুরিয়া হেরোইন, ২০ বোতল ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়।

ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের আটক করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ