মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

মাতৃভাষা দিবস উদযাপনে ইবিতে নানা আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা কর্মসূচি হাতে নিয়ে কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্যে অমর একুশে বইমেলা ও বিজ্ঞান উদ্ভাবন মেলা উল্লেখযোগ্য।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আগামী ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি ক্যাম্পাসের আরকাননে তিন দিনব্যাপী একুশে বইমেলা, বিজ্ঞান উদ্ভাবনী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার শাহেদ হাসান স্বাক্ষারিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।

জানা যায়, ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় বইমেলা ও বিজ্ঞান উদ্ভাবনী মেলার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহনিুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

এর আগে ২০ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। এরপর রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

২২ ফেব্রুয়ারি সকাল ১১টায় বাংলামঞ্চে ভাষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি থাকবেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন কমিটি- ২০২০ এর আহবায়ক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক শামসুজ্জামান খান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ