মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা, গ্রেফতার ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জার্মানির একটি উগ্র ডানপন্থী গোষ্ঠী দেশটির মসজিদগুলোতে হামলার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে দেশটির সরকার। আর এজন্য ১২ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার জার্মান সরকারের পক্ষ থেকে জানানো হয় উগ্র ডানপন্থী গোষ্ঠীটি দেশটির মসজিদগুলোতে বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিল। খবর ডয়চে ভেলের।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বরত একজন কর্মকর্তা জানান, একটি দলের এমন সন্ত্রাসী সেল থাকার ঘটনায় তারা হতবাক। বিদ্যমান পরিস্থিতিতে প্রার্থনাস্থলে কোনো হামলার ঘটনার আশঙ্কাও একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না।

এ ঘটনায় চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের মুখপাত্র স্টেফান সাইবার্ট বলেন, স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার রক্ষা করা রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব। এক্ষেত্রে কার কোন ধর্ম তা বিবেচ্য নয়।

শুক্রবার দেশটির বেশ কয়েকটি রাজ্যে অভিযান চালিয়ে এ ১২ জনকে গ্রেফতার করা হয়। তদন্ত চলাকালীন তাদের জেলে রাখার নির্দেশ দিয়েছে জার্মানির ফেডারেল কোর্ট অব জাস্টিস।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ