মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

শূন্য ৩টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শূন্য হওয়া ৩ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারা হলেন- ঢাকা-১০ উপনির্বাচনে শেখ রবিউল আলম রবি, বাগেরহাট-৪ আসনে কাজী খায়রুজ্জামান শিপন ও গাইবান্ধা-৩ আসনে মনোনয়ন পেয়েছেন ডা. মাঈনুল হাসান সাদিক।

এদিকে জাতীয় সংসদের শূন্য হয়ে যাওয়া ৫টি আসনের মধ্যে ৩টি আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অপরদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন ও সংসদের দুটি আসনের তফসিল ঘোষণা হবে ১৬ ফেব্রুয়ারি।

গত ৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী জাতীয় সংসদের ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচন হবে আগামী ২১ মার্চ। মনোনয়পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি। তবে বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপনির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ