মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

মুখোমুখি হচ্ছেন অমিতশাহ-মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ)-র অন্যতম কাণ্ডারি বিজেপির সাবেক সভাপতি অমিত শাহ। আর ওই আইনের বিরোধিতার অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুজন এবার মুখোমুখি হতে চলেছেন বলে জানা গেছে।

গত মাসেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছিলেন মমতা। আর আগামী ২৮ ফেব্রুয়ারি তিনি মুখোমুখি হচ্ছেন মোদির প্রধান সেনাপতির।

ভারতের জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রতি বছর বৈঠক হয়ে থাকে। গত বছর এই বৈঠক হয়েছিল নবান্নতে। সেই বৈঠকে ছিলেন রাজনাথ সিংও।

জানা গেছে, এবারের এই বৈঠক হবে ভুবনেশ্বরে। আর সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে।

বৈঠক ছাড়াও তার সঙ্গে আলাদা ভাবে কথা বলতে পারেন বলেও জানা গিয়েছে। তবে সরকারি সূত্রে এখনও কিছু জানানো হয়নি। সিএএ নিয়ে কেবল মোদী নয় সমান ভাবে তৃণমূল সুপ্রিমো আক্রমণ করেছেন অমিত শাহকেও। যদিও তারই মাঝে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠককে নিশানা করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। আবার স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করলে বিরোধীরা নতুন অস্ত্র পাবে কিনা তা সময় বলবে।

সোমবার দুপুরে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।

ঘণ্টাখানেক বৈঠকের পর রাজ্যপাল টুইট করেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘণ্টাখানেক দারুণ কথা হলো'। তিনি রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গেও দেখা করেছিলেন। যার পরে রাজ্যপাল জানিয়েছিলেন সন্তোষজনক আলোচনা হয়েছে। এখন দেখার এই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ