মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

চসিক নির্বাচনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব জান্নাতুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলহাজ্ব জান্নাতুল ইসলামকে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গতকাল তাকে হাতপাখা প্রতীকের প্রার্থী ঘোষণা করেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

আলহাজ্ব জান্নাতুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের নগর সভাপতি ও কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অপরদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এখন পর্যন্ত আওয়ামী লীগ তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। সাবেক মেয়র আ জ ম নাসিরের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী।

তফসিল অনুযায়ী, চসিক নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, আপিল ২ থেকে ৪ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ৮ মার্চ, প্রতীক বরাদ্দ হবে ৯ মার্চ। আর ভোটগ্রহণ হবে ২৯ মার্চ।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ