মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

আরব বিশ্বের প্রথম পরমাণু চুল্লি তৈরি করছে আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরব দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে পরমাণু চুল্লি তৈরির লাইসেন্স ইস্যু করেছে সংযুক্ত আরব আমিরাত। আরব বিশ্বের প্রথম পরমাণু শক্তিকেন্দ্র বারাকা নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে ওই চুল্লি নির্মাণ করা হবে।

গতকাল সোমবার আরব আমিরাত চুল্লি নির্মাণের লাইসেন্স অনুমোদন করেছে। একে পরমাণু শক্তির ক্ষেত্রে ‘নতুন অধ্যায়’ হিসেবে দেখছে দেশটি। এএফপি বলছে, আরব আমিরাতে প্রচুর জ্বালানি মজুদ থাকলেও ১ কোটি জনসংখ্যার দেশটি বিকল্প জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে।

আবুধাবির ক্রাউন প্রিন্স এক টুইট বার্তায় বলেন, ‘বারাকা শক্তিকেন্দ্রের জন্য প্রথম পরমাণু চুল্লি নির্মাণের অনুমোদনের মাধ্যমে শান্তিপূর্ণ পরমাণু শক্তি উন্নয়নের পথে আমাদের যাত্রার এক নতুন অধ্যায় শুরু হল। আমাদের প্রয়োজনীয়তা ও আমাদের সুরক্ষার কথা মাথায় রেখে আগামী ৫০ বছরের জন্য আমরা তৈরি হচ্ছি।’

আরব দেশগুলো বর্তমানে পারমাণবিক জ্বালানি শক্তিতে সমৃদ্ধ হওয়ার নীতি গ্রহণ করেছে। সেই লক্ষ্যে অন্তত চারটি পরমাণু চুল্লি তৈরির পরিকল্পনা ঘোষণা করেছিল সংযুক্ত আরব আমিরাত। ২০১৯ সালে ওই বারাকা পরমাণু শক্তিকেন্দ্র নির্মাণ কাজ শুরু হয়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) আরব আমিরাতের প্রতিনিধি হামাদ আল-কাবি বলেন, বারাকা পরমাণু শক্তিকেন্দ্রের চারটির মধ্যে একটি চুল্লি নির্মাণে জাতীয় পরমাণু রেগুলেটর সবুজ সংকেত দিয়েছে। আবুধাবির দক্ষিণে উপসাগরীয় উপকূলে নির্মিতব্য এ পরমাণু কেন্দ্রটি শিগগিরই চালু হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ