মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

দারুল আরকাম শিক্ষকদের সর্বোচ্চ সহযোগিতা করব: পরিকল্পনা মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোহাম্মদ সাখাওয়াত হোসেন।।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম.এ.মান্নান মহোদয়ের সাথে ‘দারুল আরকাম মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা’ শাখার শিক্ষক প্রতিনিধিদলের এক শুভেচ্ছা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল রোববার শান্তিগন্জ উপজেলায় মাননীয় পরিকল্পনা মন্ত্রীর নিজ বাড়িতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলা সভাপতি জনাব মুফতি মোহাম্মাদ নূরুল্লাহ ও সেক্রেটারি হাফিজ মাওলানা হাবিবুর রাহমান দারুল আরকাম মাদ্রাসা সুনামগঞ্জ জেলার পক্ষ থেকে একপ্রতিনিধি দল নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম.এ.মান্নান মহোদয়ের সাথে সাক্ষাৎ করেন এবং দারুল আরকাম মাদরাসা শিক্ষকদের বেতন স্কেলভুক্ত করার দাবি জানান। উক্ত প্রতিনিধি দলের সাক্ষাতে মাননীয় এম.পি মহোদয় সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে শিক্ষকদের আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা জাকারিয়া মাহবুব, হাফেজ মাওলানা মুহিব্বুল হক, হাফেজ মাওলানা মাসিউর রহমান, হাফেজ মাওলানা কবীর আহমদ, মাওলানা খুবাইব আহমদ, হাফেজ মাওলানা সুহেল আহমদ, মাওলানা তৈমুল হক প্রমুখ।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক দেশের প্রতিটি উপজেলায় প্রতিষ্ঠিত দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের প্রাণের দাবি তাদের চাকুরী যেন জাতীয়করণ করা হয় এটিই দাবি জানান শিক্ষকগণ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ