মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনার অভিযোগে আটক ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জার্মানিতে মসজিদে হামলা পরিকল্পনার অভিযোগ একটি খ্রিস্টান উগ্র গোষ্ঠীর কিছু সদস্যকে আটক করা হয়েছে। জানা যায়, মসজিদ ছাড়াও রাজনীতিবিদ ও অভিবাসনপ্রত্যাশীদের ওপরও হামলার চক্রান্তে লিপ্ত ছিল তারা।

এ ঘটনায় শুক্রবার ডার হার্তে কার্ন নামের ওই উগ্রপন্থী গোষ্ঠীর ১২ সদস্যকে আটক করা হয়েছে। গোষ্ঠীটির সদস্য হিসেবে সন্দেহভাজন অপর এক ব্যক্তি পলাতক রয়েছে বলে জানিয়েছে জার্মান সংবাদপত্র ওয়েল্ট আম সন্নাগ।

জার্মানিতে উগ্র ডানপন্থীদের তৎপরতা বেড়েছে। বিশেষ করে দেশটির পূর্বাঞ্চলে এক সময়কার কমিউনিস্ট শাসিত এলাকায় এই তৎপরতা বেশি দেখা যাচ্ছে।

গত বছর পূর্বাঞ্চলীয় হ্যালে শহরের একটি ইহুদি উপাসনালয় এবং এক রাজনীতিবিদকে হত্যার পর সেখানে গোপন গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তৎপরতা জোরদার করেছে কর্তৃপক্ষ।

সূত্রমতে আরো জানা যায়, ডার হার্তে কার্ন গোষ্ঠী প্রতিষ্ঠার তৎপরতায় লিপ্ত সন্দেহে গত সপ্তাহে চার জার্মান নাগরিককে আটক করা হয়। তাদের অর্থ, অস্ত্র এবং অন্যান্য সহায়তা দেওয়ায় পরে আরও কয়েকজনকে আটক করা হয়।

আটকরা মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে গত বছরের অক্টোবরে ডার হার্তে কার্ন গোষ্ঠী প্রতিষ্ঠা করে। তাদের সঙ্গে সোলজার অব ওদিন গোষ্ঠীর সম্পর্ক রয়েছে। পাঁচ বছর আগে এই উগ্রবাদী গোষ্ঠীটি ফিনল্যান্ডে প্রতিষ্ঠিত হয় বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ