মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

ক্যামেরুনে সশস্ত্র হামলা; নিহত ২২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্যামেরুনের একটি গ্রামে সশস্ত্র গোষ্ঠী হামলা চালিয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলে এ হামলা চালানো হয়েছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অর্ধেকই শিশু।

স্থানীয় ও গণমাধ্যম ও জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থার বরাতে এ তথ্য জানা গেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এনতুম্বো গ্রামে শুক্রবার গভীর রাতে বেশ কয়েকজনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। এখনো পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।

তবে প্রধান বিরোধী দল এ ঘটনায় সরকারি বাহিনীকে দায়ী করেছে। কিন্তু অভিযোগ অস্বীকার করেছে সেনাবাহিনী।

দীর্ঘদিন ধরে ক্যামেরুনের উত্তর পশ্চিমাঞ্চলে বোকো হারামের বিরুদ্ধে অভিযান চলছে। এতে এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। ঘরবাড়ি হারিয়েছে অন্তত ৭০ হাজার নাগরিক।

ক্যামেরুনের সরকারের বিরুদ্ধে বেশ কয়েকবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ