মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

ইরানবিরোধী নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রকে ভালো করে বোঝাচ্ছে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের ওপর আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা যে অর্থহীন তা ওয়াশিংটনকে বোঝাচ্ছে আঙ্কারা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চ্যাভুসওগ্লু এ কথা জানিয়েছেন।

জার্মানির মিউনিখে এক নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, ‘আমরা সব ধরনের নিষেধাজ্ঞার বিরোধী। আমরা মনে করি, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় কোনো ফল আসবে না, বরং ইরানের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বাড়ানো উচিত।’

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা ও ইরান ইস্যুতে একটা সমস্যা হলো ট্রাম্প নিঃশর্তভাবে সাক্ষাত চান, কিন্তু ইরান তা চায় না। ইরান তাদের ওপর থেকে নিষেধাজ্ঞার প্রত্যাহার চায়। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর মতে আমেরিকা কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি হলে বৈঠক সম্ভব হতে পারে।

পার্সটুডে বলছে, কাতার, সিরিয়া ও লিবিয়া প্রসঙ্গেও বক্তব্য রাখেন চ্যাভুসুগ্লু। কাতারের বিরুদ্ধে অবরোধ প্রসঙ্গে তিনি বলেন, পারস্য উপসাগরীয় কোনো কোনো দেশ মনে করে, তারা বিভিন্ন দেশ ও সংস্থাকে অর্থের বিনিময়ে কিনে নিতে পারবে।

লিবিয়া ইস্যুতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, লিবিয়ার খালিফা হাফতার হচ্ছে যুদ্ধকামী, আঙ্কারা সেদেশের বৈধ সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ