বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ময়মনসিংহে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা-২০২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

‘আমার পণ্য আমার মেলা, আনন্দ হোক সারাবেলা’ এই স্লোগান সামনে রেখে ‘দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে ময়মনসিংহে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা-২০২০।

আজ শুক্রবার বিকেল ৫টায় নগরির ঐতিহ্যবাহী কাচারী ঘাট প্রাঙ্গণে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক (টিটু) বাণিজ্য মেলার শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মুহা. আমিনুল হক শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব শরিফ আহমেদ (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন- সংরক্ষিত মহিলা আসন ময়মনসিংহের জাতীয় সংসদ সদস্য মুনিরা সুলতানা মনি, ময়মনসিংহ জেলা প্রশাসক মুহা. মিজানুর রহমান, ময়মনসিংহ পুলিশ প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার মুহা. হুমায়ুন কবির, বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট জহিরুল হক, বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ