রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

১৪ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দীতে কর্মী সম্মেলন করবে জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ১৪ ফেব্রুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কর্মী সম্মেলন করবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এ সম্মেলন সফল করার লক্ষ্যে আজ বুধবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনস্থ জমিয়ত মিলনায়তনে কর্মী সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী প্রেসব্রিফিংয়ে লিখিত বক্তব্য রাখেন।

মাওলানা আব্দুর রব ইউসুফী বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে ,গুম খুন ও জুলুম-নির্যাতন শোষণমুক্ত সমাজ গড়তে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে, ইসলামের অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান প্রণয়ন, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় জনগণের সরকার প্রতিষ্ঠায় সর্বোপরী ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে জমিয়তের কর্মী সম্মেলন বাস্তবায়ন করা আমাদের সকলের দায়িত্ব।

আরো উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান ,কেন্দ্রীয় সদস্য মাওলানা মুনির আহমদ জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগরীর প্রচার সম্পাদক মুফতী ইমরানুল বারী সিরাজী ও ঢাকা মহানগর সহ- সাংগঠনিক সম্পাদক মুফতী জাবের কাসেমী প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ