নিজস্ব প্রতিবেদক
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সম্মানিত সভাপতি ও আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান শাইখে যাত্রাবাড়ী আল্লামা মাহমুদুল হাসান। সৌদি আরবে পবিত্র উমরাহ পালন শেষে তিনি মিশরে পাঁচ দিনের সফরে গিয়েছেন।
স্থানীয় সময় রাত সাড়ে ৩ টার দিকে কায়রো বিমানবন্দরে অবতরণ করেন শাইখে যাত্রাবাড়ী আল্লামা মাহমুদুল হাসান। এ সময় কায়রো বিমানবন্দরে শাইখকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগতম জানান মিশরস্থ কওমি শিক্ষার্থীদের সংগঠন আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ (আওসবি)-এর সম্মানিত সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ নওয়াব ও দায়িত্বশীলগণ।
জানা যায়, আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ-এর পক্ষ থেকে বেফাক সভাপতির পাঁচ দিনের মিশর সফরের সিডিউল ম্যানেজমেন্ট ও সার্বিক ব্যবস্থাপনা আঞ্জাম দেয়া হচ্ছে।
এ সফরে আল্লামা মাহমুদুল হাসান মিশরে অবস্থিত নবি-রাসুলগণ ও উম্মাহর মহামনীষীদের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক নিদর্শনাবলী পরিদর্শন, আল-আযহারের শাইখদের সাথে একাধিক বৈঠক এবং দেশী-বিদেশী শিক্ষার্থীদের সেমিনারে বক্তব্যপ্রদানসহ গুরুত্বপূর্ণ কিছু প্রোগ্ৰামে তিনি অংশগ্রহণ করবেন। সফরকালে শায়েখের সার্বক্ষণিক দায়িত্বে থাকবে আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ।
এমএম/