শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

মসজিদে নববির আদলে তৈরি কোটা কিনাবালু সিটি মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

‘কোটা কিনাবালু সিটি মসজিদ’ বোর্নিও দ্বীপে পূর্ব মালয়েশিয়ার সাবাহ প্রদেশের রাজধানী কোটা কিনাবালুতে অবস্থিত দেশটির দ্বিতীয় বৃহত্তম মসজিদ। নীল এবং সোনালি রঙের গম্বুজ দিয়ে নির্মিত এই মসজিদটি ভ্রমণপিপাসুসহ অনেক দর্শনার্থীর আকর্ষণের কেন্দ্রবিন্দু।

সিটি মসজিদ নির্মাণ করা হয়েছে সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববীর আদলে। আধুনিক ডিজাইনে নির্মিত এই মসজিদের আকর্ষণ অন্যান্য অনেক মসজিদ থেকে বেশি। ২০০০ সালে এর নির্মাণকাজ শেষ হয়। ১৯৮৯ সালে মসজিদের নির্মাণকাজ শুরুর প্রস্তুতি নেওয়া হলেও ভিত্তি গড়া হয় ১৯৯২ সালে। ’৯৩ এবং ’৯৪ সালে তহবিলের অভাবের কারণে নির্মাণকাজ কিছুটা পিছিয়ে পড়ে।

মালয়েশিয়ান মুদ্রা রিঙ্গিতের হিসেবে এর জন্য ব্যয় হয়েছে ৩৪ মিলিয়ন রিঙ্গিত। মসজিদটির চারপাশ কৃত্রিম হ্রদ দিয়ে ঘেরা। দেখে মনে যেন হ্রদের মাঝে একখ- ভূমির মতো ভেসে আছে মসজিদটি। হ্রদের পানিতে চাইলে দর্শনার্থীরা নৌকায় চড়ে ঘুরতে পারেন, ছবি তুলতে পারেন। দিনের বেলা এই পানিতে মসজিদের প্রতিবিম্ব পড়ে, রাতে চাঁদের আলোতে সেই দৃশ্য যেন আরও মোহনীয় হয়ে ওঠে।

সিটি মসজিদের অবস্থান দক্ষিণ চীন সাগরের লাইকাস বে উপকূলে পাসির রোডে। সাগরের পানির গর্জনকে পেছনে ফেলে কোটা কিনাবালু-ওয়ান বোর্নিও রোডে শাঁই শাঁই গাড়ি ছুটে চলে।

পথচারীরা হেঁটে যান গাছের সঙ্গে মিলিয়ে সবুজ রং করা হাঁটাপথ ধরে। কেউ যদি মসজিদের সৌন্দর্য কিছুটা দূর থেকে বসে উপভোগ করতে চান তবে এই সাগর পাড়ে বসে অনেকক্ষণ সময় নিয়ে তা দেখা যায়। অনেকটা অর্ধবৃত্তাকারে শুয়ে থাকা সাগরের ওই অংশটার নাম লিকাস বে। এ জায়গাটার নামও লিকাস। রাজধানী কোটা কিনাবালু থেকে এখানে আসতে মিনিট পনেরোর বেশি সময় লাগবে না।

এক সঙ্গে ১২ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন এখানে। এই মসজিদ কমপ্লেক্সে ৩টি মাদ্রাসার কার্যক্রম চলে। শুধু বাইরে থেকেই নয়, মসজিদের ভেতরেও খুব সুন্দর করে সাজানো-গোছানো সবকিছু। মূল কম্পাউন্ডে আছে তথ্যকেন্দ্র আর ফাস্টফুড কর্নার। মসজিদে প্রবেশমুখে আরও আছে বিনে পয়সায় পানি পানের অটো মেশিন, ব্যাংকের এটিএম বুথ। গোটা কয়েক মেসেজ চেয়ার আর বিপরীতে আতর সুরমার পসরা সাজিয়ে রাখা। আছে কোরআন শরিফ ও কোরআনদানিসহ বিভিন্ন ধর্মীয় পুস্তক। নানা আকারের খেজুরের প্যাকেটও আà¦