রফিকুল ইসলাম জসিম।।
অমর একুশে গ্রন্থমেলায় লেখক ও গবেষক সাজ্জাদুল হক স্বপনের একটি বই প্রকাশ হতে চলেছে। বইটি-ই বেশ আলোড়ন সৃষ্টি করবে বলে পাঠক মহলে বেশ আলোচনা চলছে। এটি গবেষণামূলক ইতিহাস বই- ভারতের মনিপুর রাজ্য থেকে সিলেটে ৪০০ বছরের ‘মণিপুরি মুসলিম’।
সাজ্জাদুল হক স্বপনের অপরিসীম নিষ্ঠায় এই বইটিতে মণিপুরি মুসলিম জাতির ইতিহাস ও উৎসের সন্ধান সক্ষম হবে। এ জন্য পরবর্তী প্রজন্ম তাঁকে স্মরণ করবে।
গভীর নিবেদন সহকারে তিনি মণিপুরি মুসলিম জাতির উৎসের সন্ধান করেছিলেন। এর ফলে যে বিপুল তথ্য উদ্ঘাটিত হয়েছে তাতে অবশ্যই পাঠকের বিস্মিত করবে। তাঁর লেখা ও ভাবনার সঙ্গে পাঠককে পরিচয় করিয়ে দিতে সাহায্য করবে মণিপুরি মুসলিম জাতির ইতিহাস ও গবেষক তত্ত্ব।
১৬০৬ সালে মুসলমানদের এক বড় বাহিনীর মণিপুরে প্রথম আগমন হয়৷ রাজপরিবারে অনুজ যুবরাজ সানোংবার সাথে রাজা খাগেম্বার মতদ্বৈধ সৃষ্টি হলে যুবরাজ সানোংবা রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে অনুগত বাহিনী ও প্রজাসহ পালিয়ে গিয়ে কাছাড় রাজার কাছে আশ্রয় গ্রহন করেন৷ সেখানে তিনি বাহিনী সংগঠিত করেন এবং এ বাহিনীতে আগ্নেয়াস্ত্র সজ্জিত মুসলমান সৈন্যদেরও নেওয়া হয়।
তিনি মুসলমান সৈন্যদের আশ্বস্ত করেন যে, যদি তারা সিংহাসন অধিকার করে তবে প্রতিদান স্বরপ পুরস্কৃত করা হবে এবং রাজদরবারে বড় বড় পদের জন্য অবশ্যই বিবেচনা করা হবে৷ এটিকে এ অঞ্চলে দ্বিতীয়বারের আক্রমণ মনে করা হয় এবং ১৬০৩ সালের আক্রমণকে প্রথম আক্রমণ ধরা হয়।
সাজ্জাদুল হক স্বপন একজন সজ্জন ও বিদ্বান ব্যক্তি। তিনি শুধু লেখক ও গবেষক নন, বরং সামাজিক এবং সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডেও তাঁর ভূমিকা রয়েছে। ‘আমরা যে কাজটি করতে পারিনি বইটির লেখক এটি করে দেখিয়েছেন। তাঁর বইটি পরবর্তী প্রজন্মকে ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায় জানতে সাহায্য করবে।’
ভারতের মনিপুর রাজ্য থেকে সিলেটে ৪০০ বছরের মণিপুরি মুসলিম বইটি দেশের প্রকাশনা জগতে প্রথমসারি প্রকাশনী অ্যাডর্ন পাবলিকেশন্স বাজারে আনছে। বইটির মুদ্রিত মূল্য ৪৯০ টাকা নির্ধারণ হলেও একুশে বইমেলায় অ্যাডর্ন পাবলিকেশন্স এর ২২৭--২৩০ স্টলে পাওয়া যাবে বিশেষ ছাড়ে।
বইটির লেখক সাজ্জাদুল হক স্বপন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে এক সম্ভ্রান্ত মণিপুরি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন৷ সিলেট জালà