মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যে চিঠি লিখে ওমরাহ যাচ্ছেন পটিয়ার আমজাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রবিউল আউয়াল মাস উপলক্ষে আওয়ার ইসলাম আয়োজন করেছিল নবীজিকে চিঠি লেখার প্রতিযোগিতা। এতে ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায়’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কয়েক শ’ শিক্ষার্থীদের মধ্য থেকে ২০ জন সৌভাগ্যবান পুরস্কার পান। ১ম পুরস্কার বিজয়ী আল জামেয়া ইসলামিয়া পটিয়ার ছাত্র আমজাদ ইউনুস পান ওমরাহ পালনের সুযোগ। আওয়ার ইসলাম পাঠকদের জন্য ১ম পুরস্কার বিজয়ীর চিঠি প্রকাশ করা হলো-


হে জ্যোতিষ্মান চির মহিয়ান মহামানব !

স্নিগ্ধ এই ভোরে নিষ্পাপ নবজাতক শব্দ সুগন্ধি ভরে তোমায় চিঠি লিখতে বসেছি। তোমার শানে স্নিগ্ধ অনুরণিত শব্দে রসালো-মিঠেল বাক্যে মনের অনুভূতিগুলো কলমের আঁচড়ে আঁকার জন্য কিছু হীরা-পান্না শব্দ বাছাই করেছি। কলকল ধ্বনিময় তরঙ্গিত শব্দাবলীর ছন্দের দোলাচলে দোদুল দোলায় দুলেছি বহুদিন। থরে-থরে শব্দের কাকলি তুলে তোমায় নিয়ে কথার বীথিকুঞ্জ সাজাব বলে কত প্রতীক্ষার প্রহর গুনেছি।রহমতের শিশিরবিন্দুর মতো আমার অস্তিত্বমুখর শব্দরাজি পরমাবেগে তোমার নামে ঝরার জন্য রবের দরবারে কত অশ্রুর নাযরানা পেশ করেছি। আমার হৃদয়ে-অস্থিতে, স্বভাবে-অস্তিত্বে মিশে যাওয়া তোমার ভালোবাসা প্রাণের ভাষায় ও শব্দের শামিয়ানায় পেশ করছি।

হে হৃদয়াকাশের সূর্য !

মায়াবী জ্যোৎস্নায় সিরাতপাঠে বিভোর হয়ে আমার ভাব ও আবেগের তরঙ্গ -উচ্ছ্বাসে এবং হৃদয় ও আত্মার আলোক-উদ্ভাসে কত বার তোমার পূর্ণ অবয়ব অঙ্কন করেছি। আমার চোখের তারায় কতবার ভেসে ওঠেছে তোমার পূর্ণিমার রাতের চাঁদের মতো সুঠাম, সুন্দর ও দীর্ঘ দেহ, উজ্জ্বল রক্তিমাভ গোলাপী গায়ের রং, সুগঠিত চওড়া কাঁধ,সুদীর্ঘ ও বাঁকানো ভ্রু,মুখভর্তি পৌরুষদীপ্ত শ্মশ্রু, ঝকঝকে সাদা বাঁকানো দাঁত, প্রশস্ত বুক,সুদৃঢ় পেশী, স্মিত হাসি লেগে থাকা ঠোঁট, কাঁধ ছুঁয়ে থাকা কোঁকড়ানো ঘন কালো চুল ।

হে মানবতার অন্তিম প্রতীক !

অযুত শব্দের উপমা তোমার নামে জুড়ে নিযুত শব্দের কলরবে আমি ব্যর্থ হয়েছি । কখনো ফুলের সাথে মিলিয়েছি তোমায়। নাহ্! তুমি ফুলের উপমেয় না। পৃথিবীর সব ফুল বেটে যদি তার নির্যাস জড়ো করি, তোমার শুভ্র স্বেদবিন্দুর আবেশী সৌরভ শুঁকে ফুলগুলো মুখ ঢাকবে পাপড়িতে। নীলাকাশে নীল সরোবরে হীরক পদ্মের মত জ্বলতে থাকা অসংখ্য সমুজ্জ্বল নক্ষত্রের জ্যোতি জড়ো করি তোমার পাশে। লক্ষ তারার সব কিছুই ক্ষীণ ও ম্লান হবে তোমার মধুমাখা অমলিন মুচকি হাসির কাছে।তুà§