সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

মাত্র ৫৩ দিনে সাইকেল চালিয়ে একাই ওমরায় গেলেন তিউনিশিয়ার এক নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুুল্লাহ তামিম।।

তিউনিশিয়া থেকে মাত্র ৫৩ দিনে সাইকেল চালিয়ে একাই ওমরায় গেলেন  এক নারী। তার নাম সারা হাবা।

দ্যা নিউ আরব নিউজ এর বরাতে জানা যায়, সাইকেল চালিয়ে একা একা সারা হাবা তার দেশ তিউনিশিয়া থেকে সৌদি আরব পৌঁছেছেন মাত্র ৫৩ দিনে।

এ সফরকালে সারা হাবা বেশিরভাগ মিশর ও সুদানের মরুভূমি পেরিয়ে সাইকেল চালিয়ে যাত্রা করেছেন। সাইক্লিংটোমেকা নামক হ্যাশট্যাগ ব্যবহার করে তার যাত্রা অনলাইনে আপডেট করেছেন। তিনি তার সাইকেলের নামও রাখেন মেরজুগা বলে।

তিনি ইনস্টাগ্রামে লিখেছিলেন, আমি আল্লাহর ঘর অভিমুখে এ যাত্রায় একটি মুহূর্তের জন্যও থামিনি। আমার শরীর আমার ইচ্ছা শক্তিকে টেনে নিচ্ছিল। এত অল্প সময়ে আমি সফর শেষ করতে পারবো ভাবতেও পারিনি।

সৌদি আরবের আইন অনুযায়ী ৪৫ বছরের কম বয়সী যে কোনও নারী ওমরা বা হজ আদায় করতে মাহরামের সাথে যেতে হবে। তিনি বলেন, ধর্মীয় রক্ষণশীল দেশে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম।

তিনি আরো বলেন, সৌদি আরবে তো পৌঁছেছি কিন্তু আমি মক্কা শহরে ঢুকতে পারবো কি না সে বিষয়ে যতেষ্ট সন্দেহ ছিলো। পরে তিনি তার সফরের কথাও বলেছিলেন, তিনি টানা ১০ থেকে ১২ ঘণ্টা সাইকেল চালিয়েছিলেন। আর যখন তিনি মরুভূমি পাড় হচ্ছিলেন, তখন তার সাইকেল নষ্ট হয়ে গিয়েছিলো। তার সাইকেলটি তিনি নিজেই ঠিক করেন।

সারা হাবা একা ভ্রমণ করেছিলেন, এটা যখন অনলাইন দুনিয়ায় ভাইরাল হয়। শত শত লোক তাকে দেখতে ভিড় করেছিলো। লাগাতার ১৬দিন সাইকেল চালানোর পর তিনি সুদানে বন্দরে পৌঁছেছিলেন, যেখানে এক নারীর সঙ্গে তার সাক্ষাৎ হয়। সে নারী তারসঙ্গে ২০০ কিলোমিটার পথ সাইকেলে ভ্রমণ করেছিলেন।

এছাড়া রাস্তায় আমাকে অনকে মানুষ নানান খাবার হাদিয়া দিয়েছেন। আমি আল্লাহর ঘরের যাত্রী জেনে মানুষ আমাকে যেভাবে দোয়া দিয়েছিলো, আমি সত্যিই অভিভূত হয়েছি। আমার এ কষ্ট আল্লাহ কবুল করুন এ কামনা করি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ