শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা

পরচর্চা নয়, প্রয়োজন আত্মপর্যালোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী।।

অনেকেই অন্যের দোষ অনুসন্ধান করতে পছন্দ করে। কিন্তু নিজের দোষের দিকে মনোযোগ দেয় না। অথচ ইসলামে পরচর্চার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। হজরত আনাস ইবনে মালিক রা. হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- ‘মিরাজের রাতে আমি এমন এক কওমের পাশ দিয়ে অতিক্রম করছিলাম যাদের নখগুলো তামার তৈরি এবং তা দিয়ে তারা অনবরত তাদের মুখমন্ডলে ও বুকে আঁচড় মারছে। আমি বললাম, হে জিবরাইল! এরা কারা? তিনি বললেন, এরা সেসব লোক যারা মানুষের গোশত খেতো (পরচর্চা করতো) এবং তাদের মানসম্মানে আঘাত হানতো।’ (সুনানে আবু দাউদ)।

এছাড়াও হজরত আবু মুসা রা. হতে বর্ণিত, তিনি বলেন, তারা (সাহাবিগণ) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! ইসলামে কোন জিনিস উত্তম? উত্তরে তিনি বললেন, যার জিহ্বা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে। ( সহিহ বুখারি, জামে তিরমিজি, সুনানে নাসায়ি)।

ইসলামে পরচর্চা না করে নিজের দোষ পর্যালোচনা করে তা সংশোধনকেই বেশি গুরুত্ব দেয়া হয়েছে। এ প্রসঙ্গে রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন- ‘যে ব্যক্তি অন্যের দোষ অনুসন্ধান না করে নিজের দোষ-ত্রুটি সংশোধনে মশগুল থাকে, তার জন্য সুসংবাদ।’ (বায়হাকি)।

তিনি আরো বলেছেন- ‘বুদ্ধিমান সে ব্যক্তি যে আত্মপর্যালোচনা করে এবং সকল কর্মতৎপরতাকে আখিরাতের জন্যই পরিচালিত করে। আর নির্বোধ সে ব্যক্তি যে নিজেকে প্রবৃত্তির পিছনে ধাবিত করে আর প্রতিদান কামনা করে আল্লাহর নিকট।’ (জামে তিরমিজি)।

এজন্য প্রতিনিয়ত আত্মসমালোচনার মাধ্যমে নিজের দোষ-ত্রুটি চিহ্নিত করে সেগুলোকে সংশোধন করা এবং কৃত ভুলের জন্য মহান রবের নিকট কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করা একান্ত প্রয়োজন। তাহলেই দুনিয়া ও আখিরাতের বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন।

লেখক: প্রাবন্ধিক ও কলেজ শিক্ষক

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ