রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

সামীম আফজালের দুর্নীতি তদন্তের রিট শুনানি মুলতবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজালের দুর্নীতির তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট শুনানি ৮ সপ্তাহের জন্য মুলতবি রাখা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিচারপতি মুহা. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার নওশের আলী মোল্লা। রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী জহিরুল আলম বাবর।

রিটকারীর পক্ষে আদালতকে জানানো হয়, সামীম মোহাম্মদ আফজালের দুর্নীতির বিরুদ্ধে গত বছরের ২৮ নভেম্বর দুদক চেয়ারম্যান বরাবরে আবেদন করা হয়েছে। বিষয়টি নিষ্পত্তি হওয়া আবশ্যক। দুদকের পক্ষে জানানো হয়, সামীমের বিরুদ্ধে অনুসন্ধান চলছে, এই অবস্থায় আদালত কোনো আদেশ না দিয়ে ৮ সপ্তাহের জন্য শুনানি স্থগিত রাখেন।

উল্লেখ্য, সামীম মোহাম্মদ আফজালের বিরুদ্ধে দায়িত্বে থাকাকালীন ৭৯৬ কোটি ৩৯ লাখ ২৩ হাজার টাকার দুর্নীতির অভিযোগের তদন্তের নির্দেশনা চেয়ে গত ১২ জানুয়ারি রিট আবেদনটি করেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক অর্থ ও হিসাব পরিচালক বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী চৌধুরী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ