শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

রাজধানীতে দুই দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী শনিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকায় সমাবেশসহ দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

গতকাল মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির যৌথসভার পর এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- ৭ ফেব্রুয়ারি শুক্রবার খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দেশব্যাপী বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া মাহফিল এবং ৮ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২টায় ঢাকায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও সারা দেশে জেলা সদরে বিক্ষোভ সমাবেশ।

খালেদা জিয়া কারাগারে থাকার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এছাড়া এ উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো পোস্টার ও লিফলেট প্রকাশ করবে।

বিএসএমএমইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়াকে সরকার দুই বছর সম্পূর্ণ বেআইনিভাবে সাজা দিয়ে আটকে রেখেছে। তার ওপর নির্যাতন চালানো হয়েছে। তার মুক্তির দাবিতে ও নির্যাতনের প্রতিবাদে আমরা এ কর্মসূচি গ্রহণ করেছি।

আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে দেশনেত্রীকে মুক্তি দেয়া হোক ও তার চিকিৎসার ব্যবস্থা করা হোক। আমরা আশঙ্কা করছি সরকার অত্যন্ত হীন উদ্দেশ্যে অসুস্থ খালেদা জিয়াকে কারাগারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশনেত্রীর স্বাস্থ্যের যেকোনো অবণতির জন্য এই সরকারকে সব দায়-দায়িত্ব গ্রহণ করতে হবে। জনগণের আদালতে তাদের একদিন দাঁড়াতে হবে।

মির্জা ফখরুলের সভাপতিত্বে যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উত্তরের তুহিনুল ইসলাম তুহিন, যুবদলের সাইফুল ইসলাম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, ওলামা দলের শাহ নেছারুল হক, নজরুল ইসলাম তালুকদার, সেলিম রেজা, জাসাসের শায়রুল কবির খান, জাকির হোসেন রোকন, কৃষক দলের হাসান জাফির তুহিন, তাঁতী দলের আবুল কালাম আজাদ প্রমুখ অংশ নেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ