রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

নবনির্বাচিত কাউন্সিলর ছেলেসহ গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনে সদ্য নির্বাচিত কাউন্সিলর মো. শাখাওয়াত হোসেন ছেলেসহ গ্রেফতার হয়েছেন। এছাড়া তার ভাতিজাসহ আরও সাতজনকে গ্রেফতার করা হয়।

গতকাল সোমবার রাতে খিলগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শাখাওয়াত হোসেন আওয়ামী লীগ সমর্থক। ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে রেডিও প্রতীক নিয়ে তিনি নির্বাচনে দাঁড়ান। পরে ভোটে জিতে উত্তরের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে খিলগাঁও পল্লীমা ক্লাবের সামনে এসআই আব্দুল মজিদকে মারধর ও কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানিয়েছেন, এসআই আব্দুল মজিদের সঙ্গে কাউন্সিলর ও তার লোকজনের গণ্ডগোল হয়। পরে কাজে বাধা ও হামলার অভিযোগে শাখাওয়াত হোসেনসহ আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও কয়েকজনের নামে মামলা করেন এসআই আব্দুল মজিদ। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ