শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঐতিহাসিক শহীদি মসজিদের খতিব হলেন মাওলানা শুয়াইব আব্দুর রউফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি

কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদের খতিবের দায়িত্ব পেলেন কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়ার মুহাদ্দিস শুয়াইব বিন আব্দুর রউফ। পেশ ইমামের দায়িত্ব পেয়েছেন আল্লামা আনোয়ার শাহ রহ.-এর ছেলে মাওলানা আঞ্জার শাহ তানিম।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়ায় মজলিসে শুরা কমিটির সদস্যদের উপস্থিতিতে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও এ বৈঠকে আল্লামা শাব্বির আহমাদ রশিদকে আল জামিয়াতুল ইমদাদিয়ার প্রিন্সিপাল (মুহতমিম) ও ঐতিহাসিক শহীদি মসজিদের মোতাওয়াল্লী হিসাবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়।

বৈঠকে উপস্থিত মাওলানা মুসলেহুদ্দিন রাজু আওয়ার ইসলামকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ঐতিহাসিক শহীদি মসজিদের খতিব ছিলেন সদ্য প্রয়াত আল্লাম আযহার আলী আনোয়ার শাহ রহ.। ১৯৭৭ সাল থেকে ৪৩ বছর টানা খতিবের দায়িত্ব পালন করেন তিনি। গত ২৯ জানুয়ারি তিনি ইন্তেকাল করেন।

নতুন নিয়োগ প্রাপ্ত খতিব মাওলানা শুয়াইব বিন আব্দুর রউফ আল জামিয়াতুল ইমদাদিয়ার মুহাদ্দিস হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়াও তিনি ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের সানী ইমাম হিসেবে নিযুক্ত আছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ