শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

বুধবার তাবিথ-ইশরাকের যৌথ সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে সার্বিক পরিস্থিতি জানাতে যৌথ সংবাদ সম্মেলন করবেন বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। আগামী বুধবার (৫ জানুয়ারি) শুলশানে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন তারা।

তাবিথ আউয়ালের মিডিয়া সমন্বয়কারী মাহমুদ হাসান বলেন, বিএনপির দুই মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনের নির্বাচন পরবর্তী যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় হবে। রাজধানীতে গুলশানের ইমানুয়েলস ব্যাংকুয়েট হলে এ সংবাদ সম্মেলন হবে।

গত শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে উত্তরে মেয়র নির্বাচিত হন আতিকুল ইসলাম আর দক্ষিণে ফজলে নূর তাপস। ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থনে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে দুই সিটির নগরপিতার দায়িত্ব পেয়েছেন তারা।

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটে ডিএনসিসিতে আতিকুল ইসলাম পেয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়াল পান ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট। ডিএসসিসিতে তাপস পান ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রকৌশলী ইশরাক হোসেন পান ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ