শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

এসএসসির ভুয়া প্রশ্ন ফাঁস, যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন ফাঁস করার অভিযোগে শেরপুরে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার দিবাগত রাতে মো. মোশাররফ হোসেন (১৮) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের চাপাতলী বড় মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। এর পর তার মোবাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রের আলামত পাওয়া যায়।

মোশাররফ শেরপুর শহরের চাপাতলী এলাকার বাসিন্দা। তিনি শেরপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

র্যাব-১৪ এর অধিনায়ক তোফায়েল আহমেদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মোশাররফের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া প্রশ্নপত্র তৈরি ও টাকার বিনিময়ে তা শিক্ষার্থীদের কাছে পাঠানোর কথা স্বীকারও করেছেন।

প্রসঙ্গত, আজ সোমবার থেকে সারাদেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। এ বছর প্রায় সাড়ে ২০ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ