শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

এবার বাউল রিতা দেওয়ানের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পালা গানে আল্লাহকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। ঢাকা আইনজীবী সমিতির সদস্য আইনজীবী মো. ইমরুল হাসান গতকাল রবিবার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন।

ট্রাইব্যুনালের বিচারক আস্সামছ জগলুল হোসেন শুনানি শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। ওই ট্রাইব্যুনালের প্রসিকিউর নজরুল ইসলাম (শামীম) মামলা ও আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে রিতা দেওয়ান মহান আল্লাহ তাআলাকে নিয়ে চরম ধৃষ্টতা, অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। আল্লাহ তাআলাকে গালাগালের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। রিতা দেওয়ানের শাস্তিও দাবি করেন অনেকে।

উল্লেখ , সম্প্রতি শরিয়ত বয়াতি নামক এক বাউল শিল্পী পালা আসরে ইসলামে গান বাজনা জায়েজ বলে বক্তব্য দেন। বক্তব্যে তিনি আল্লাহ-রাসূল (সা.) ও ইসলাম নিয়ে নানান আপত্তিকর কথা বলেন। ধর্মবিরোধী বক্তব্যের প্রতিবাদে সরব হয় স্থানীয় মুসল্লিরা। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলাও হয়। পরে বিক্ষোভের মুখে তাকে গ্রেপ্তার করে টাঙ্গাইল পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

আরেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ