শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

ইসলামী আন্দোলনের বিজয়ী কাউন্সিলরের কার্যালয়ে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবরাহিম শওকত: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত বিজয়ী প্রার্থী ও বর্তমান কাউন্সিলরের কার্যালয় ও তার সমর্থকদের বাড়িতে এবং দোকানপাটে হামলা ও ভাঙচুর লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা।

রবিবার রাত ১০টায় এ তাণ্ডব চালায় পরাজিত প্রার্থীর লোকেরা। এ সময় তাদের হামলায় বিজয়ী প্রার্থীর কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত বিজয়ী প্রার্থী হাজী ইবরাহিম কাছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফিরোজ আলম বিপুল ভোটে পরাজিত হন।

এর জের ধরে রাত সাড়ে ১০টায় ফিরোজ আলম সমর্থক মাদক ব্যবসায়ী সাহাবুদ্দিন মিন্টু, কাসেম মিয়া, কাইল্লা সেলিম, সাহেদ মিয়া, রাসেল মিয়াসহ ৫০-৬০ জনের সন্ত্রাসী বাহিনী রামদা, চাইনিজ কুড়াল, হকিস্টিকসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে ইবরাহিমের সমর্থক বক্সনগর আমতলা আদর্শ নগর এলাকায় রহিম মিয়া, আলী হোসেনের বাড়িতে ও হাকিমের দোকান এবং কাউন্সিলর কার্যালয়ে হামলা চালিয়ে লুটপাট করেছে।

এ সময় ইবরাহীম সমর্থক মারুফ, সজল, পরশ, সাহিন, নাজমুল, আরিফ, সিহাব, আলামিনসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় সারুলিয়া ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস মিয়া কাউন্সিল কার্যালয়ের সামনে উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিজয়ী প্রার্থী কাউন্সিলর হাজী ইবরাহিম খলিল গণমাধ্যমকে বলেন, আমার প্রতিদ্বন্দ্বী ফিরোজ আলম নির্বাচনে পরাজিত হয়ে আমার নেতাকর্মীদের ঘরবাড়ি, আমার কার্যালয়ে হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।

এ সময় সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে আমার ১০ নেতাকর্মী আহত হয়েছে। বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের মনোনীত পরাজিত প্রার্থী ফিরোজ আলম জানান, আমার লোকদের ‌ওপর প্রতিপক্ষ ইবরাহীমের লোকজন হামলা চালিয়ে আমার তিন নেতাকর্মীকে পিটিয়ে আহত করেছে।

ডেমরা থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, কাউন্সিলর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ