শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হজযাত্রায় বিমান ভাড়া কমানোর দাবিতে অবস্থান কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজযাত্রীদের অতিরিক্ত বিমান ভাড়া কমানোর দাবিতে বিমান অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদ।

আজ রোববার মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে।

সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল নাসের-এর নেতৃত্বে নেতারা হজ এজেন্সির মালিকরা এই কর্মসূচি পালন করেন। বিমান ভাড়া না কমালে আন্দোলনের বড় কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছে সংগঠনটি।

পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল নাসের বলেন, ওমরাহ পালন করতে বিমান ভাড়া লাগে ৪৫ হাজার থেকে ৪৮ হাজার টাকা। সে হিসেবে কোনোভাবেই একলাখ টাকার উপরে বিমান ভাড়া আসে না।

গতবছর হজযাত্রীদের বিমান ভাড়া ছিল এক লাখ ৩০ হাজার টাকা অথচ এ বছর এক লাখ ৪০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি, অযৌক্তিক হজযাত্রীদের উপর জুলুম। তিনি বলেন, হজযাত্রীদের বিমান ভাড়া এক লাখ টাকা করতে হবে। কোনোভাবে আমরা এর বেশি মানব না। তাছাড়া কোনো প্রকার হয়রানি ছাড়া সকল হজযাত্রীর সংখ্যা অনুযায়ী হজ এজেন্সিকে টিকেট দিতে হবে।

অতিরিক্ত বিমান ভাড়া প্রত্যাহার করে যৌক্তিক বিমান ভাড়া নির্ধারণ করতে হবে। অন‌্যথায় কাফনের কাপড় পরে রাস্তায় নামাসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ