শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

নির্বাচন পরবর্তী সহিংসতায় মোহাম্মদপুরে যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন পরবর্তী সহিংসতায় সুমন সিকদার নামে এক পোলিং এজেন্টের মৃত্যু হয়েছে।

শনিবার রাত ৮টায় ঢাকা উত্তর সিটির মোহাম্মদপুরের রায়ের বাজারের রহিম বেপারী ঘাটে নির্বাচন পরবর্তী একদল মুখোশধারীর হামলায় তিনি নিহত হন। নিহত সুমন ৩২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী সৈয়দ হাসান-নূর ইসলাম রাষ্টনের পোলিং এজেন্ট ছিলেন ।

মোহাম্মদপুর থানার এসআই হারুনুর রশিদ জানান, সুমন সিকদারের বাবার নাম আনোয়ার আহমেদ সিকদার। তার বাসা ৪/২ ব্লক এফ লালমাটিয়ায়। লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রের পোলিং এজেন্ট ছিলেন তিনি। তার লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এই ঘটনায় আহত হন ৫জন।

প্রত্যক্ষদর্শী ও নিহত সুমনের বন্ধু মো. সাজ্জাদ বলেন, আমি সুমন, রুবেল, আলামিন, ইমরান মেসি ও ইমরানসহ ৬ জন রহিম ব্যাপারী ঘাটে দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ অর্ধশত মাস্ক পড়া যুবক এসে ৩৩ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা শাহ আলম জীবনের লোক কে কে আছে, বলে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে সুমন আহত হলে আমরা সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যাই। হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমার বন্ধুকে কেন হত্যা করা হয়েছে আমরা জানি না। তিনি আরো বলেন, এক ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় সুমন। বাবা আনোয়ার আহমেদ শিকদার গাড়ি চালক। তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার রামগাতীতে। আজ রোববার থেকে সুমনের সীমান্ত স্কয়ারে একটি ফাস্টফুডের দোকানে কাজ করার কথা ছিল।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. প্রবাহ বিশ্বাস নিয়ে আসার আগে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন এবং বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তার বুকের ডান পাশে ধারাল অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে। এছাড়া তার পেটে, পায়ে ও পিঠসহ শরীরে বেশ জায়গায় স্ট্যাপ ইনজুরি আছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ